কে অমন নেমে গেল এইমাত্র সিঁড়ি দিয়ে ছুটে
দরজা খোলা, সমস্ত আসবাবে হাহাকার
জানালা আছড়ে দিল রঙিন বাতাস।
কলের জলের স্রোত অকস্মাৎ গেল অস্তাচলে
শূন্য ছাইদান থেকে উঠে আসে ধোঁয়া
কে কোথায় হেসে উঠলো কথা ঘোরাবারলঘু ছলে?
দেয়াল ঘড়িটি বন্ধ, পাশে ডেকে উঠলো টিকটিকি
জানালা আছড়ে দিল রঙিন বাতাস
এক দিকে পাশ ফেরা ছবির রমণী দোলে, উরু দোল খায়।
আলো ছিঁড়ে যায় মেঘে, ক্রমশই আরোপিত মেঘ
মানুষের একাকিত্ব ছুঁয়ে দেয় সশব্দ প্রকৃতি
আমিও মানুষ, নাকি অবয়ব, ছিঁড়েছে শিকড়?
এখানে ছিল না কেউ, এখানে আমিও নই একা
কে অমন নেমে গেল দদাপিয়ে সিঁড়ি দিয়ে ছুটে
এমনও তো সিঁড়ি আছে, যার নিচে সমূহ অতল।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈