অনেক গোপন কথা আছে
মাত্র এই এক জীবনে কিছুই হবে না বলা
নদীর এক ধারে শুধু সারিবদ্ধ গাছ রুদ্ধবাক
আমাদের দিনগুলি জলের ভেতরে জল
তারও নিচে জল
নোঙ্গুরের পাশাপাশি ছায়ার নির্মাণ, তারা ক্রমশই গাঢ়
অনেক গোপন কথা আছে
মাত্র এই এক জীবনে কিছুই হবে না বলা
যেকথা তোমার নয়, যেকথা আমার নয়
সকলেই সেই কথা বলে
কেউ চলে যায় দূরে একা মুখ লুকোবার ছলে
পিঁপড়ের সংসার ভেঙে যায়
পড়ে থাকে ঝুরো ঝুরো মাটি
ভালোবাসা ছিল, যেন লম্বা এক গলা তোলা প্রাণী
দিন চলে যায় রাতে, রাত্রিগুলি শুধুই অদৃশ্য
নীরব মুহূর্তে গাঁথা মালাখানি আমাকেও রেখে যেতে হবে
অনেক গোপন কথা…
মাত্র এই এক জীবনে কিছুই হবে না বলা!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈