কত না সহজ বলে ভাবা গিয়েছিল
যেমন সহজ ঐ সতেরোই আশ্বিনের সকালের মেঘ
যেমন সুন্দর, শুভ্র, পাতা ঝরা—অবিশ্বাস
নরকের দিকে চাই, মনে হয় এই সেই স্বপ্নময়
লুপ্ত আটলান্টিস
অন্বিষ্ট নদীর কূল, ঢেউ ডানা মেলে আসে, রুপোলি পালকে
সব আধো আধো চেনা
নিষিদ্ধ দক্ষিণ দেশ দ্বার খোলে, ঝলসে ওঠে প্রিয় হাতছানি
কত না সহজ বলে ভাবা গিয়েছিল।
এদিকের খেলা ভেঙে ওদিকের আগুন জ্বলেছে
বনবাস শেষ করে কেউ ফিরে আসে, কেউ
ক্রমশ দুর্গমে চলে যায়
চৌচির ঘরের মধ্যে পড়ে আছে পাণ্ডুলিপি, জীর্ণ মখমল
ঊরু-সম্মিলনে স্বেদ, জন্ম থেকে জন্মান্তর খোঁজা
সখেদ বন্যার জল, ভেসে যায় সেতুর স্থপতি
সবুজের গায়ে লাগে রক্ত, অসংখ্য হাতের মধ্যে
ভুল বিনিময়…
কত না সহজ বলে ভাবা গিয়েছিল!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৬ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈