মাত্র একটাই কলম পকেটমার হয়েছে এ জীবনে
বাকি সব ফাউন্টেন পেন, পেন্সিল, ডট পেন, জটার
উধাও হয়েছে যে-যার নিজস্ব নিয়মে
জাহাজের রেলিং-এ ঝুঁকে থাকা হাত থেকে একলা হলুদ কলম
খসে পড়েছিল টুপ করে বঙ্গোপসাগরের জলে
খসে পড়েছিল, না ইচ্ছে করে ফেলে দিয়েছিলাম?
শব্দের অসহ্য অতৃপ্তির দাহে জ্বলে উঠেছিল আঙুল
কালি শুকিয়ে ধোঁয়া বেরুচ্ছিল কলম থেকে
খাতার পাতার পর পাতা পুড়ে ছাই হয়ে গেল
বিষের মতন একটা হিম নীলাভ শিখা হলুদ কলমকে
বলল, পরিণামদর্শী, তুমি ব্যর্থ,
তুমি যাও!
পকেটমার কলমটি কোথায় কার আঙুল পোড়াচ্ছে কে জানে!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৮ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈