বাগানে কার পায়ের ছাপ? ফুল-ঘাতক
কে?
নদীর ধারে পথ হারানো একলা-মুখো
কে?
দৌড়ে হঠাৎ ভিড়ের মধ্যে লুকিয়ে গেল
কে?
বাঁ হাত ভরা প্রতিশ্রুতি, ডান হাতে ভয়
কে?
রিক্সাওয়ালার মাথার ওপর দাঁড়িয়ে নাচে
কে?
ফিরে আসবো বলেও আর ফিরে এলো না
কে?
সারাবছর স্বপ্ন দ্যাখে ছুটি চুরির
কে?
তোমার মিথ্যে আমার মিথ্যে বদলে নেয়
কে?
লালকে হলুদ হলুদকে লাল রঙ ফেরায়
কে?
আগুন কিংবা প্রেমের মধ্যে জল মেশায়
কে?
দুঃখ আর অতৃপ্তির তৃতীয় ভাই
কে?
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৫ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৭ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈