ভাঙা নৌকোয় যাত্রা, তবুও জায়গা আছে
টলমল করে সূর্যের ঘড়ি
পকেটে মাত্র এক কানাকড়ি
তবু যেতে হবে সীমানা ছাড়িয়ে অসীমার কাছে
ভাঙা নৌকোয় যাত্রা, তবুও জায়গা আছে।
অসীমা আমার বড় গরবিনী, নদীর মতো
যার তীরে নেই সহজ শান্তি
সে আমায় দেয় হাজার ভ্ৰান্তি
পথ ভুলে আমি পথেই নিজেকে খুঁজেছি কত!
যেতে হবে শেষে নিজেকে ছাড়িয়ে অসীমার কাছে
ভাঙা নৌকোয় যাত্রা, তবুও জায়গা আছে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী