হিরন্ময় পাত্রখানি এতটা উত্তপ্ত কেন
ধরে রাখা যায় না আঙুলে
অতৃপ্তিদণ্ডিত ওষ্ঠ দূরে যেতে গিয়ে
পুড়ে যায় মুহূর্তের ভুলে।
একাকী অরণ্যে যেন তাঁবু গেড়ে শুয়ে থাকা
কিছু নেই, দুনিয়া রয়েছে
হাড়-পাজরা ফুড়ে আসে ক্ষুধার কিরণ ছটা
টের পাই, তবু সুখ বেঁচে।
এ যেন রঙের কৌটো, ফুরোলেও লেগে থাকে
সেই বোধ, টুকরো ইতিহাস
বাসাংসি জীর্ণানি বলে যারা শ্লোক বেঁধেছিল
রয়ে গেছে তাদেরও নিশ্বাস।
হিরন্ময় পাত্রখানি সহসা লুকিয়ে যায়
অথচ আমারই জন্য ওকে
সমস্ত সমুদ্র ছেঁচে বড় কষ্টে আনা হলো
এখন বিভ্রম জাগে চোখে।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৬ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈