একটা মাত্র জীবন তার হাজার রকম দুনিয়াদারি
এক জীবনে চক মেলানো উল্টো সোজা দিলাম পাড়ি
পায়ের তলায় মায়া সর্ষে, পায়ের তলায় ঝড়ের হাওয়া
ফুলঝরানো দিনের শেষে ফুল-বিলাসী কুহক পাওয়া
একটা মাত্র জীবন তার হাজার রকম দুনিয়াদারি!
স্বপ্নে আমার জীবনটাকে বদলেছিলাম সহস্রবার
স্বপ্ন ভাঙা অন্যজীবন ভাঙলো কত বন্ধ দুয়ার
এদিক ওদিক তাকাই আমার কূল মেলে না দিক মেলে না
খরচ হলো এক আধুলি খাতায় লেখা রাজ্য দেনা
একটা মাত্র জীবন তার হাজার রকম দুনিয়াদারি!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৬৪ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৬ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৭৮ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৮ বার পঠিত