এখানে কেউ নেই, এখানে নির্জন,
এই যে শালবন
টগর চেয়ে আছে, শুকনো পাতা ওড়ে
ভ্রমর ফিরে আসে,
এখানে কেউ নেই, এখানে নির্জন,
এই যে শালবন
এখানে প্যান্ট খোললা, এখানে শার্ট খোললা,
জাঙ্গিয়া গেঞ্জিও
এখানে কেউ নেই, এখানে নির্জন,
এই যে শালবন
এখানে রোদ আছে, বাতাস দেহ কাটে,
গন্ধে শিহরন
এখানে কেউ নেই, এখানে নির্জন,
এই যে শালবন
এখানে প্রেম হবে, দারুণ খেলা হবে,
শরীর চমকায়
এখানে কেউ নেই, এখানে নির্জন,
এই যে শালবন
মাটিতে গড়াগড়ি, কামড়ে ছিঁড়ে নেওয়া
নিবিড় রণ হলো
এমন রতি সুখ, এমন ভালোবাসা,
জীবনে একবার!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৬৪ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৬ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৭৮ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৮ বার পঠিত