এক এক দিন সুনিশ্চিত চোখ খুলে ঘুম ভাঙে
সে এক অন্যরকম জাগরণ, যেন পাহাড়ী নদীর কিনারায়
একা বসে থাকা
তখন আকাশ আমার দিকে তাকায়
বারান্দার ফুলগাছটার প্রতিটি পাতা আমাকেই দেখে
পৃথিবী নিস্তব্ধ এবং আর কোথাও কোনো মানুষ নেই
এরকম একটা পাতলা অনুভূতি পাখির পালকের মতন
বাতাস কেটে ঘুরতে ঘুরতে নামে
আমার দুচোখ রক্তিম, শিরা উপশিরায় গত রাত্রির নেশা
ভারী চমৎকার পা ফেলে এগিয়ে যাই অলীকের দিকে
আমি চেনা জায়গায় নেই, আমি কোথায় আমি জানি না
নিশ্বাসে পাই ছেলেবেলার শিউলি ফুলের ঘ্রাণ যেন
কিশোরীর সদ্য-ফোটা, শব্দময় বুক
এইসব দিন এক জীবনে একটি-দুটি বারই আসে
তখন এই বিশ্ব অনায়াসেই অন্য কারুকে
দান করা যায়।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৬ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈