এবারের শীতে নিরুদ্দেশের ওপারে
কথা দেওয়া আছে যেতে হবে একবার
যেখানে জলের বুক ভরে গেছে আগুনে
যেখানে বাতাস পাথরে লিখেছে মায়া।
এখন গ্রীষ্মে শ্রমের বিষম আড়াল
যেদিকে তাকাই পূর্ণতা জুড়ে খাঁ খাঁ
যেসব রাস্তা ড়ুব দিয়েছিল নদীতে
তারা ফের উঠে গা ঝাড়া দিয়েছে রোদে।
এবারের শীতে গৃহ-জঙ্গল ছাড়িয়ে
ক্লান্তি কলুষ তমসার জলে ধুয়ে
যেখানে অজানা রচেছে আপন নিরালা
কথা দেওয়া আছে, যেতে হবে একবার!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৬ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈