দেখ, অন্ধকারে শুয়ে কী বিশাল দিগন্ত মরাল
আমি আসি আলো সাঁতরে, নদীতীরে বিষণ্ণ ধীবর
জাল ফেলে একা, ক্লান্ত, ভয় দেখায় নিশীথ কঙ্কাল
তুমি এসে ডাক দাও, আলিঙ্গনে সৃষ্টি করো ঘর।
বৃষ্টির অজস্র বিন্দু নেমে এসে দিগন্তেরও আনুক সীমানা।
তোমার স্বপ্নের মুখে মুখ রাখলে হাত দেখিয়ে হাসবে দুশো লোক
এরা সব চিরবৃদ্ধ, কালো-ওষ্ঠ, উচ্চনাশা-প্রাণী
ওরা চোখ খুলে থাক, আমাদের অন্ধকার দীর্ঘতর হোক,
দ্বিতীয় জন্মের আগে শিশু হয়ে পৃথিবীকে দেবো হাতছানি।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৪ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৭ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈