পৌঁছনো যাবে না ভেবে বাড়ি থেকে বেরুনো হয় না
পাথরের ভাঁজ ভেঙে উঠে আসে ঘুম
পাখার বাতাস, ঝিল্লিরব
জানালার পাশেই ডাকে একাকী সমুদ্র, তার শান্ত দুটি ডানা
পৌঁছনো যাবে না ভেবে বাড়ি থেকে বেরুনো হয় না।
সমস্ত বাগান ভরা যৌন গন্ধ, ভাট ফুল
ওরা কিন্তু বাগানের নয়
মিটিং-এ সংবাদ পত্রে রটে গেছে মানস কানন
সেখানে মালির হাতে নির্বাচিত ফুলের কেয়ারি
বাল্যস্মৃতি চিরে যায় টিয়া পাখিটির তেজী ডাক
সুন্দরের পাশে পাশে ঘোরে এক বোবা কালা প্রেত
পৌঁছনো যাবে না ভেবে বাড়ি থেকে বেরুনো হয় না।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৬ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈