দেয়ালে নোনা দাগ মেঘের খেলা
শিয়রে বইগুলি পাখির মতো
অলস বিছানায় ছুটির বেলা
বাসনা অশ্বটি অসংযত।
মাথায় ব্যান্ডেজ, দুপুরে তবু
শরীর জেগে ওঠে আকাশময়
দিনের ঈশ্বর রাতের প্রভু
এখন তারা কেউ আমার নয়।
এই যে মেঘরাশি ছোট্ট ঘরে
এখানে অশ্বের তুমুল হ্রেষা
মাতৃবন্ধন ছিন্ন করে
আত্মধ্বংসের নিভৃত নেশা।
সাধের স্বৰ্গকে এখন পারি
সহসা বলে দিতে, নরকে যাও!
আকুল মূধজা ছবির নারী
দুহাত তুলে বলে, আমাকে নাও!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৬ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈