পথটা যেখানে সমতল ছেড়ে পাহাড়ে উঠেছে
সেখানে একটা ঝুমঝুমির মতন এলাচ রঙের
ভাঙা বাড়ি
শুধু একটি মাত্র ঝুলন্ত অলিন্দে বিপজ্জনক ভঙ্গিতে
উড়ন্ত পরীর মতো এক মূর্তি
পাথর না নারী, পাথর না নারী?
দেখা হলো না, ছুটন্ত ট্রেন ভূমিকম্পের মতো শব্দ নিয়ে
ঢুকে গেল সুড়ঙ্গে
পাথর না নারী? পাথর না নারী? দেখা হলো না
বাল্য প্রেমিকার দীর্ঘশ্বাসের মতন অন্ধকার বাতাস
।দেয়ালে ফোঁটা ফোঁটা জল…
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈