দেখা হবে চৌরাস্তায় বুধবার বিকেল পাঁচটায়
অথবা যদি না পারি
দেখা হবে নদীতীরে বালার্ক উষায়
কামানের ঘোর শব্দ যখন জোয়ার-স্রোত ভাঙে
অথবা যদি না যেতে পারি
দেখা হবে স্কুল-পথে যেমন শৈশবে
বারবার দেখা হয়ে যেত
একটি চাহনি কিংবা দু পলক হাসির ঝিলিক
দেখা হবে অশ্লেষায়, পরাজিত ঘোর অবেলায়
দেখা হবে শৃঙ্খলিত দিনে কিংবা নিকষ রাত্রিতে
অথবা যদি না যেতে পারি
যদি সব পথ জুড়ে খাড়া থাকে উল্লুকের পাল
প্রলয়ের শেষে দেখা হবে।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৬৪ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৬ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৭৮ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৮ বার পঠিত