ইচ্ছেটাকে মোমের আলোর মতো
ঝড় বাদলে দশ আঙুলে আড়াল
তোমার কাছে সতত সংযত
ভেতরে ফোঁসে অতি নগ্ন চাঁড়াল!
ঘোর দুপুর, বিকেলে নানা ছলে
সামনে যাই, তবুও দেখা হয় না
কত মানুষ কত না কথা বলে
ওরা গলায় পুষেছে বুঝি ময়না?
দূরত্বের এমন সাজগোজ
শরীর নয় অমরতার সঙ্গী?
কাব্য-গানে ভালোবাসার খোঁজ
অশেষ নয়, শুধুই তার ভঙ্গি!
অহংকারে খুঁটেছি নানা ক্ষত
আগুন মুড়ে হয়েছি দেখ শিষ্ট
যেমন মাথা নোয়ায় পর্বতও…
গরল দাও, দিও না উচ্ছিষ্ট।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈