শুধু শুধু কত যে সময় নষ্ট, সুন্দরকে দেখি না
গরম ধুলোয় হাওয়ার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি
দু পাশ দিয়ে কারা বাড়িয়ে দিচ্ছে অতৃপ্ত হাত
একটা পাথরের ঘুমভাঙা না দেখেই চলে যাবো?
পশুরা মাটির দিকে চেয়ে চলে, মানুষই বা কবার তাকায়
আকাশের দিকে?
পুকুরের জলে পড়লো ঢিল, কী অপূর্ব নিখুঁত বৃত্ত
একটার পর একটা
কোথাও থুতনিতে আঙুল দিয়ে ঘাটে বসে আছে জলকন্যা
তার স্তনবৃন্তে হিরেকুচি, জ্যোৎস্নামাখা চুল
আমি শুধু ইঞ্জিনের শব্দ শুনতে শুনতে চলে যাবো?
কত ভালোবাসা বাকি রয়ে গেল, চলে যাবো?
বুকজোড়া ফাটল, শুধু মন খারাপের ঢালু পথ
ভালোবাসা হলো না, ভালোবাসা হলো না, চলে যাবো?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী