শালিক পাখিটি বললো, ওঠো
দেয়ালের টিকটিকি বললো, ও অনেক রাত্রে ঘুমিয়েছে
জাগিও না
বালিশের নীচে বই, ঘড়ির মতন থেমে আছে
জানলায় বিন্দু বিন্দু জল
আড়মোড়া ভাঙে রাজপথ, কড়কড়াৎ শব্দে যায়
তরকারির গাড়ি
একটি মেঘ নিচু হলো, অন্য মেঘ দেশান্তরে গেল
বিছানাকে সমুদ্রের মতো করে ভেসে থাকে
সহাস্য কৈশোর ছেড়ে সদ্য আসা দুঃখের যুবতী
ঠোঁটে তার কান্না লেগে আছে
হাতের আঙুলে হাওয়া বললো তাকে, জাগো
দেয়ালের আয়না বললো, থাক
রোদ্দুরের রং বললো, ঘুমের মধ্যেও ওর ঠোঁট কাঁপছে,
ছাপার অক্ষর বললো, কাঁপুক, কাঁপুক
আমি আছি!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈