শুকনো ডালে দুলছে আলোয় হলুদমাখা আলোকলতা
ওর ভেতরে কিছু একটা লুকিয়ে আছে
আকাশভরা ছেলেবেলার গানগুলো কে হারিয়ে দিল পুড়িয়ে দিল
সে গান ছাড়া মানুষ বাঁচে?
বৃষ্টি-মাদল নদী শুনছে, আর কে শুনছে, যার যেখানে যাবার সময়
দু-একবার পেছনে চাওয়া
পোশাক টানে কিসের কাঁটা
দিঙনাগেদের খেলার ভুবন ছড়িয়ে আছে শব্দ-রেখায়
ব্যস্ত পাগল বুকের কাছে।
এমন দিন, কিছু রঙিন, কিছু ভুলের জীর্ণ পাতা,
নদীর জলে ভেসে যাচ্ছে দ্যাখো, দ্যাখো
ঐ তো সেই অপ্সরাদের গানের খাতা?
ধরো ধরো, মাঝি মাল্লা দৌড়ে এসো, চক্ষে ধাঁধা
নদীতে নেই, পাখির বাসায়
ধুলোর মধ্যে সুরের কণা
সর্ষে খেতে দুলছে ভ্রমর, চিরকালের সেই মধু-চোর
সেও জানে না ফুলের মধ্যে আর একটা কী লুকিয়ে আছে।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈