বন্ধু-সম্মিলন ছিল কাল মধ্যরাতে
চাঁদের পাড়ায় খুব গণ্ডগোল, পরীরা সবাই নিরুদ্দেশ
নদীর কিনার ঘেঁষে বাঁধা নীল তাঁবু
আমাদের ছেলেবেলা, আমাদের পাগলামির
সোঁদা গন্ধ মাখা
বাতাস ঊনপঞ্চাশ, দিগন্তের ওপারে আকাশ
আমাদের পদধ্বনি শুনে থেমে যায় ঝিল্লিরব
আঁধার উজ্জ্বল হলো আমাদের নিজস্ব মশালে
শরীরের রোমহর্ষ, প্রথম শীতের স্নিগ্ধ স্বাদ
পুরোনো কালের সেই শতরঞ্জি, খুবই যেন
চেনাশুনো ধুলো
বহুদিন পর দেখা, হাসাহাসি ভুরুর তলায়
কথা নেই, সকলেই সব জানি, নীরবতা ছিল মধ্যমণি
বন্ধু-সম্মিলন ছিল কাল মধ্যরাতে।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৫ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৭ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈