ঘাটের পৈঠায় বসে আছে এক জলকনন্য, এখনো হয়নি ঠিক সন্ধে
নিথর দিঘির পিঠে মেঘের তরল ছায়া, যেন সব কথার নিষেধ
ঈষৎ বাতাসে ওড়ে চুল, ভুরু, ডম্বরু কোমর খাঁজে দুটি পদ্মপাতা
মুখের ভঙ্গিমা তার নৈঋতে ফেরানো, যেন মুখ তার না দেখাই ভালো
বস্তুত জলের নীচে তার কোনো বাস নেই, কঠিন ভূমিতে কেউ নেই
আকাশেও কিছু নেই, স্বপ্নে বা দুঃস্বপ্নে, এ শুধু একাকী বসে থাকা
বিকেলের বর্ণফেরা, চূর্ণ ঝড় ধেয়ে এলে সে কোথাও যাবে না থাকবে না!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈