ভোরবেলার মুখচ্ছবি কোথায় লুকিয়ে রাখো
সারাদিন?
দিনগুলি রেফ্ ও র-ফলা দিয়ে লেখা
স্নেহ গলে যায় রোদে, রোমকূপে বেড়ে ওঠে ঝাঁঝ
হাসি হাসি মুখগুলি এ ওর দুকানে ঢালে বিষ
পাখি নেই, খাঁচাগুলি নড়ে চড়ে অযথা দৌড়োয়
জুতোর তলার ধুলো ধুলো নয় প্রচ্ছন্ন বারুদ
তোমায় দেখি না কেন, দেখেও চিনি না…
ভোরবেলার মুখচ্ছবি কোথায় লুকিয়ে রাখো
সারাদিন?
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৫ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৭ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈