ঘেঁড়া ছেঁড়া অন্ধকার নিয়ে খেলা করতে করতে
একদিন ভালো মতন অন্ধকার এসে বললো,
এসো, এবার জমিয়ে খেলা হোক!
তারপর শুরু হলো চিঠি ঘেঁড়ার মহোৎসব
শূন্য বাক্স-প্যাটরায় ফুঁ দিয়ে যে কত ধুলো উড়লো
আঃ, এমন নিরাভরণ হইনি কখনো, নদীর মতন
নদীর গভীরে, আরও গভীরে
এক হীরকোজ্জ্বল জীবন যেন মৎস্যকন্যা হয়ে
হাতছানি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে…
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৬ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈