আমার জামায় ছুঁয়ে রয়েছে তোমার একটু না-জানা ঘুম
ট্রেনের জানলা, বিকেল বেলার ভিড়
একটিবার ঢুলে পড়লে, নাম জানি না, ক্লান্ত মুখ
শ্যামনগরে নেমে পড়লে হঠাৎ।
কখনও দিন ঘোড়সওয়ার, কখনও দিন স্রোতের ফুল
কে পাশে বসে, কেউ ক্কচিৎ ডাকে
দেশের জন্য দুর্ভাবনায় কত মানুষ গলা ফাটায়
দগ্ধ মাঠে ন্যাংটো ছেলে হাসে।
প্রতিদিনের যাত্রা শেষে মনের চোখ পরের দিন
যেদিন গেল, নিছক ঝরাপাতা
বাসনা ছিল নদীর ধারে জীবন ভোর কেলাধুলোর
নদীর পেট এখন ফুটিফাটা!
কিছু একটা ভুল করেছি, চতুর্দিকে ভুলের মুখ
তার মধ্যেও গোপন, অতি গোপন
আমার জামায় ছুঁয়ে রয়েছে তোমার একটু না-জানা ঘুম
স্বপ্নটুকু ধার নিতে কি পারি?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী