এলোমেলো বাতাসে ঘুরছে আমার না-লেখা কবিতা
সকালের ঘুম ভাঙায় আমার না-লেখা কবিতা
চায়ের টেবিলে অতিথি, তার মাথার পেছনের দেয়ালে আমার
না-লেখা কবিতা
সমস্ত কথা মিলিয়ে যাচ্ছে ঢেউয়ের মতন
আমি জুতোর ফিতে বাঁধছি, আমার বুকে টনটন
করছে না-লেখার দুঃখ
প্রথম লাইনটি ম্যাজিকের মতন অদৃশ্য হয়ে গেল দরজার আড়ালে
পথে পথে এত জনস্রোত, তার সঙ্গে মিশে আছে আমার
না-লেখা কবিতা
নারীর এক-পাশ ফেরা মুখ, অশ্রুত হাসি, ঝনঝন করছে
আমার না-লেখা কবিতা
বিকেলের ব্যস্ততার মধ্যে হঠাৎ আমি ছটফট করে উঠি
এ পৃথিবীর সব কিছুর বিনিময়ে যেন যেতে হবে
আমার না-লেখা কবিতার কাছে
আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে।
যেতে হবে!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈