ওয়েলিংটনের মোড়ে গোল আড্ডার মাঝখানে
দাঁড়িয়ে আছেন আমাদের সক্রেটিস
তিনি একটু আগে হেমলক পান করে এসেছেন, আবার
পান করতে যাবেন।
প্রথমে তিনি ফরাসী ভাষায় উচ্চারণ করলেন
একটি সদ্য ভাঙা পাথরের ভেতরের যে রং
আজও কেউ তার নাম দেয়নি কেন?
তারপরই তিনি ঊনবিংশ শতাব্দীর বাংলায় জানালেন,
একমাত্র মেয়ে মানুষের গতরই ধারণ করতে পারে
একসঙ্গে দুটি আত্মা!
তারপর সক্রেটিস উঁচু করে তুললেন তাঁর দুই ডানা
জাদুকরের মতো তাঁর শরীর কালো আঙরাখায় ঢাকা
তাঁর অনামিকায় রামকৃষ্ণ নামাঙ্কিত আংটি
তাঁর কণ্ঠে ফৈয়াজ খাঁর বাজখাই গমক
তিনি এবারে বললেন, চললুম উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে
প্রদীপের ঘি তুলে আনতে
তোমরা অপেক্ষায় থেকো, ঘুমিয়ে পড়ো না।
বাতাসে ঝাঁপ দেবার আগে
কমলকুমার মজুমদার আমাদের দেখালেন
তাঁর বাঁ হাতের কড়ে আঙুলের
নখদর্পণ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী