দুটি কবিতা
লেখক: সোহন ঘোষ।
( Sohan Ghosh )
১
যাচ্ছ কোথায় একলা একা,
মেলে দিয়ে রঙিন পাখা!
সন্ধে বেলা পড়ার ঘরে
মন দিয়ে সবাই পড়া করে।
বাঁধা-ধরা সেই নিয়ম ভেঙে
উড়ছ তুমি আকাশ পানে—
পড়াশোনায় দিচ্ছ ফাঁকি,
করে না কেউ বকাবকি!
হেডস্যারের মতো চোখটি করে
তাকাও যদি আমার দিকে,
ভাবছো বুঝি ভয় পেয়ে আজ
পড়বো আমি বিষম শোকে?
মা বলেছে— “দোষ না করলে
ভয় পাবি না কারোর ছলে!”
তাই যতই চোখ রাঙাও তুমি,
ভয় পাবো না একটুও আমি।
২
আয়রে খোকন, বাড়ি আয়
ভাত খেয়ে শুবি আয়।
বিকেলে যাব মামার বাড়ি,
সঙ্গে নিয়ে মিষ্টির হাঁড়ি।
• ১৮ মার্চ ২০২৫
~ সোহন ঘোষ।
(© Sohan Ghosh )
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন