কবির জীবন
শংকর ব্রহ্ম
একটি কবিতা আমি পেয়ে গেছি
ভোরবেলা,পাখির কূজনে,
একটি কবিতা আমি পেয়ে যাই খররৌদ্রে,
শীতল জলের স্নেহে,দুপুরের রমণীয় স্নানে।
একটি কবিতা আমি খুঁজে ফিরি সন্ধ্যায়
গড়িয়ায়, পিকলুর চায়ের দোকানে
একটি কবিতা এসে ধরা দেয়
অকস্মাৎ গাঢ় রাতে, মোহময় টানে।
একটি কবিতা জেনে কাছে আসে
দাগা দিয়ে চিরতরে চলে যাবে বলে,
একটি কবিতা শুধু দূরে গিয়ে
অনায়াসে, ভালবেসে কাছে আসে চলে।
কবির জীবন কাটে কবিতার সাথে,
এইভাবে বিষাদ-সুখে, দিবসে ও রাতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈