শিক্ষক হলো শ্রেষ্ঠ মানুষ
সকল ধর্ম-তত্ত্ব মতে,
শিক্ষক হলো সোনার মানুষ
চলে সত্য-ন্যায়ের পথে।
শিক্ষক বিনা দেশ বা জাতি
হয়ে ওঠে না সভ্য,
শিক্ষক বিনা সকল জাতি
হয়ে যাবে তো অজ্ঞ।
শিক্ষক থাকেন জীবন জুড়ে
তাঁরা দেখান আশার আলো,
শিক্ষক বিনা জগৎ মাঝার
তামাম হবে কালো।
শিক্ষক মেশা জীবন শুরুর
প্রথম শেখা বর্ণে,
শিক্ষক মেশা শেষ জীবনের
শেষবার শোনা কর্ণে।
শিক্ষক হলো যোগ্য মানুষ
রেখো তাদের মান,
যতদিন আছো ধরার বুকে
কর চিরদিন সম্মান।
(শিক্ষক দিবসে সকল শিক্ষকদের উৎসর্গ করলাম)
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন