নারী মানে এগিয়ে চলা
সুষ্ঠু নিরব পথে,
নারী মানে দাঁড়িয়ে থাকা
শক্তি জোগানোর তরে।
নারী মানে আড়ালে থাকা
মুক্তোর চেয়ে দামি,
নারী মানে চুপ থেকে
ভালোবাসায় অগ্রগামী।
নারী তো নয় ভোগ্য পণ্য
নয় তো মূল্যহীন,
তাকে ছাড়া সবই শূন্য
অপূর্ণ তাকে বিহীন।
সবার ঘরে আছে নারী
মা, বোন বা দাদি,
তাদের ছাড়া অগোছালো জীবন
কখনো হয় না দামি।
নারীর মুক্তির কথা বলে
সুর তোলে আজ যারা,
রাত পোহালেই নারীর কান্নার
কারণ হয় তারা।
নারী হলো শ্রেষ্ঠ মানুষ
নারীই সেরা মা,
তাদের তরে জীবন দিতে
নেই তো কোনো মানা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন