এভাবে আমরা গিয়েছি ক্রমশ দূরেএ
এক পা সকালে আর এক পা দুপুরে ;
ভেবেছি আজকে না হয় সন্ধ্যা যাক
কাল কথা হবে এমন কি তাড়া থাক ।
এভাবে হয়তো হয়েছে পরশু পার
শেষে সপ্তাহে খবর মেলেনি আর ;
মাসেও এখন হয় না খবর জানা
যে যার মতোই গুটিয়েছি হাতখানা ।
এভাবেই বাড়ে আমাদের ব্যবধান
বছরের কারো জানিনা তো সন্ধান ;
এভাবে আমরা ক্রমশই দূরে যাই
কত দিন হয় আমাদের দেখা নাই ।
কবিতা — ব্যবধান
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রেমের কবিতা
২৩৫৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
'ব্যবধান' কবিতাটিতে সময়ের সাথে সাথে মানুষের মধ্যকার মানসিক ও সামাজিক দূরত্ব বৃদ্ধির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সামান্য অবহেলা বা ব্যস্ততার কারণে কীভাবে দুটি মানুষ দিনে দিনে, সপ্তাহে, মাসে এবং অবশেষে বছরের পর বছর দূরে সরে যায়, কবি তা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ব্যস্ত জীবনে যোগাযোগের অভাবে সম্পর্কের ইতি ঘটার এক করুণ বাস্তবতা এই কবিতার মূল বিষয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈