@a3094
আইনুল হক
জন্ম তারিখ: সোমবার, ০১ অক্টোবর ১৯৮৪
জন্মস্থান: সাতক্ষীরা,কালিগঞ্জ।
পরিচিতি:
আইনুল হক একাধারে কবি,সাহিত্যিক, গীতিকার ও গবেষক। তিনি ১ অক্টোবর ১৯৮৪ খ্রিষ্টাব্দে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন খুব্দীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা
- আতিয়ার রহমান,মাতা - মোছাঃ আছিয়া খাতুন। তের ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি প্রাথমিক শিক্ষা খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক রতনপুর তারকনাথ বিদ্যাপিঠে ও পরে উজ্জ্বীবনী ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে, উচ্চমাধ্যমিক ডি. আর. এম ইউনাইটেড আইডিয়াল কলেজ এবং সরকারি বি.এল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন। তিনি ক্রিস্টাল কলেজে বাংলা প্রভাষক (টঙ্গী গাজীপুর) ও পরাণপুর এ রউফ মেমোরিয়াল একাডেমীতে বাংলা প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া জাহাঙ্গীর লাইব্রেরী ও জ্ঞানের আলো পাবলিকেশন্স এ দীর্ঘ দিন সম্পাদনার দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সরকারি শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন। শিক্ষকতার পাশাপাশি গণিত,বাংলা ও ইংরেজি বিষয়ের উপর বিভিন্ন গবেষণা মূলক ও সৃজনশীল বই রচনা করছেন। প্রকাশিত বই - ১। সাহিত্যের রস পরিচিতি ২। আরশি ৩। প্রেমের কবিতা গুচ্ছ ৪। আমার প্রথম পড়া।
কবিতার মোট সংখ্যা: ৫১টি
-
অথৈ জলে তীর বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪
-
স্নিগ্ধ এ ভালোবাসা বুধবার, ০৬ মার্চ ২০২৪
-
আমার মনের আশা মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪
-
এ ভিখারি দশাই খাঁটি সোমবার, ০৪ মার্চ ২০২৪
-
ভালোবাসার নদী রবিবার, ০৩ মার্চ ২০২৪
-
তোমার প্রতি টান শনিবার, ০২ মার্চ ২০২৪
-
স্মৃতি শুক্রবার, ০১ মার্চ ২০২৪
-
অবহেলা বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
-
নিবেদন বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
-
তোমার বিনিময়ে সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
-
নীল পরী রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪