চর্যাপদের ধূসর পুঁথি
ভালোবাসার নদী,
তোমার মনের আদিরূপের
খোঁজ পেয়েছি যদি।
তালের পাতায় ঝিকিমিকি
বর্ণমালার ঢেউ।
জগৎ জোড়া কাব্যকথা
লিখছি আজি সেও।
হাজার গাঙের ঢেউয়ে লড়া
স্বপ্ন ভাঙা মানুষ,
মনের ভেতর লুকিয়ে রাখি
তীব্র আশার ফানুস।
এই যে আশা হবে না আর
কোন কালেই পূরণ ,
মিটিমিটি জেগে থাকে
অবুঝ আমার মন।
দূরাশাতে স্বপ্ন অবিরত
কোনভাবেই হলে নাতো নত।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন