তাকে দেখে আমি মরে যাই নিশ্চিত,
না দেখেই বা কী এমন বেঁচে থাকি!
তাকে না দেখে জল পড়ে চোখ দিয়ে
দেখা হলেও কী অশ্রু আসতে বাকি?
তাকে সামনে পেয়েও চুপ হয়ে যাই
যেন জিভ যায় এক বিশ্রী মরণ মরে।
আবার তাকে না দেখলেও, তার কথা
বলতে কী পারি কাউকে তেমন করে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈