স্রোতে ভাসে জীবন নায়ে
ঘোলাট মাখা জলে!
পালতলা ওই কাঠের তরী
পূর্ব দিশায় চলে।
আকাশ ভারী বর্ষা রাজি
হাল ধরেছে শক্ত,
জোয়ার ভাটার ওই খেলাতে
মাঝি মাল্লা ভক্ত।
নদীর শেষটা কোথায় হবে
দূর গগনের বনে?
বৈঠা নিয়ে আপন টানে
চলছে সদা মনে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈