শীতল বালু ঘুমিয়ে আছে
হাঁটতে দারুন লাগে!
ধীরে ধীরে সূর্যের তাপে
ঘুম থেকে সে জাগে।
নিভু চুলায় গুপ্ত শিখা
জ্বালায় অন্তর ভেলা,
ঘুমন্ত আজ লাভাগিরি
জ্বলছে অগ্নি খেলা।
উল্কা থেকে ফুলকি পিন্ড
শান্ত মোদের স্বভাব,
পারমাণবিক বিস্ফোরণে
দিতে পারি জবাব।
কামান বারুদ হতে পারি
দুর্বল ওরা বুঝে!
জেলের কড়া ভাঙবো সবে
আনবো মুক্ত খুঁজে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন