মেলা শেষ। খেলা শেষ নয়।
মলাটে মলাটে করতল ঘেরা
সব বিচ্ছেদই জানে বাড়ি ফেরা।
তবু যে নিমেষে বাতাসে মিশবে, এত সহজিয়া রেশ নয়।
মেলা শেষ। খেলা শেষ নয়।
কত বন্ধু’র কাঁধে রাখা হাত
কত অছিলায় প্রিয় সাক্ষাৎ
বই দিয়ে ঢাকা চোখই ভাল জানে, এ কোনও ছদ্মবেশ নয়…
মেলা শেষ। খেলা শেষ নয়।
প্রতি সংখ্যায় নতুনের ডাক –
আমাদের মাটি আমাদেরই থাক।
কেউ কাঁটাতার বসাতে পারবে, বই তো এমন দেশ নয়।
মেলা শেষ। খেলা শেষ নয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী