ওরে যন্ত্রের পাখি,
ওরে রে আগুন-খাকী,
একি ডানা মেলি আকাশেতে এলি,
কোন্ নামে তােরে ডাকি?
কোন রাক্ষুসে চিলে
কী বিকট হাড়গিলে
পেড়েছিল ডিম প্রকাণ্ড ভীম,
তােরে সে জন্ম দিলে।
কোন্ বটে, কোন্ শালে,
কোন্ সে লােহার ডালে,
কিরকম গাছে তাের বাসা আছে
দেখি নি তাে কোনাে কালে।
যখন ভ্রমণ করাে
গান কেন নাহি ধরাে—
কোন ভূতে হায় চাবুক কষায়,
গোঁ গোঁ ক’রে ক’রে মরো।
তােমার ও দুটো ডানা
মানুষের পােষ-মানা—
কলের খাঁচায় তােমারে নাচায়,
তুমি বােবা, তুমি কানা।
হায় রে একি অদৃষ্ট,
কিছুই তাে নহে মিষ্ট—
মানুষের সাথ থাকো দিন রাত,
নাহি বল রাধাকৃষ্ট।
যত হও নাকো বড়ো,
দাঁত করো কড়োমড়ো—
তবু ভয়ে তাের লাগিবে না ঘাের,
হব নাকো জড়ােসড়ো।
মানুষেরে পিঠে ধরি।
ঘােরে দিবা-বিভাবরী—
আমরা দোয়েল পাপিয়া কোয়েল
দূর হতে গড় করি।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ