তুমি আমার আঙিনাতে ফুটিয়ে রাখ ফুল।
আমার আনাগােনার পথখানি হয় সৌরভে আকুল।
ওগাে ঐ তােমারি ফুল।
ওরা আমায় হৃদয়-পানে মুখ তুলে যে থাকে।
ওরা তােমার মুখের ডাক নিয়ে যে আমারি নাম ডাকে।
ওগাে ঐ তােমারি ফুল॥
তােমার কাছে কী যে আমি সেই কথাটি হেসে
ওরা আকাশেতে ফুটিয়ে তােলে, ছড়ায় দেশে দেশে।
ওগাে ঐ তােমারি ফুল॥
দিন কেটে যায় অন্যমনে, ওদের মুখে তবু
প্রভু, তােমার মুখের সােহাগ-বাণী ক্লান্ত না কভু।
ওগাে ঐ তােমারি ফুল।
প্রাতের পরে প্রাতে ওরা, রাতের পরে রাতে
তোমার অন্তবিহীন যতনখানি বহন করে মাথে।
ওগাে ঐ তােমারি ফুল।
হাসিমুখে আমার যতন নীরব হয়ে যাচে।
তোমার অনেক যুগের পথ-চাওয়াটি ওদের মুখে আছে।
ওগো ঐ তােমারি ফুল॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ