তােমার আনন্দ ঐ এল দ্বারে
এল এল এল গাে। ওগাে পুরবাসী।
বুকের আঁচলখানি ধুলায় পেতে
আঙিনাতে মেলাে গাে।
পথে সেচন কোরাে গন্ধবারি
মলিন না হয় চরণ তারি,
তােমার সুন্দর ঐ এল দ্বারে
এল এল এল গাে।
আকুল হৃদয়খানি সম্মুখে তার
ছড়িয়ে ফেলো ফেলাে গাে॥
তােমার সকল ধন যে ধন্য হল
হল গাে।
বিশ্বজনের কল্যাণে আজ
ঘরের দুয়ার খােলো গাে।
হেরাে রাঙা হল সকল গগন,
চিত্ত হল পুলক-মগন,
তােমার নিত্য-আলাে এল দ্বারে
এল এল এল গাে।
তােমার পরান-প্রদীপ তুলে ধোরো,
ঐ আলােতে জ্বেলে গাে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ