তার অন্ত নাই গাে যে আনন্দে গড়া আমার অঙ্গ।
তার অণু-পরমাণু পেল কত আলাের সঙ্গ॥
ও তার অন্ত নাই গাে নাই।
তারে মােহন-মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ।
তারে দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ।
ও তার অন্ত নাই গাে নাই।
আছে কত সুরের সােহাগ যে তার স্তরে স্তরে লগ্ন।
সে যে কত রঙের রসধারায় কতই হল মগ্ন।
ও তার অন্ত নাই গাে নাই।
কত শুকতারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ।
কত বসন্ত যে ঢেলেছে তায় অকারণের হর্ষ।
ও তার অন্ত নাই গাে নাই।
সে যে প্রাণ পেয়েছে পান ক’রে যুগ-যুগান্তরের স্তন্য।
ভুবন কত তীর্থ-জলের ধারায় করেছে তায় ধন্য।
ও তার অন্ত নাই গাে নাই।
সে যে সঙ্গিনী মাের আমারে সে দিয়েছে বরমাল্য।
আমি ধন্য, সে মাের অঙ্গনে যে কত প্রদীপ জ্বালল।
ও তার অন্ত নাই গাে নাই।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ