দিনে হই এক-মতাে,
রাতে হই আর।
রাতে যে স্বপন দেখি
মানে কী যে তার!
আমাকে ধরিতে যেই
এল ছােটো কাকা
স্বপনে গেলাম উড়ে
মেলে দিয়ে পাখা।
দুই হাত তুলে কাকা
বলে, থামাে থামাে,
যেতে হবে ইস্কুলে
এই বেলা নামো।
আমি বলি, কাকা, মিছে
করে চেঁচামেচি,
আকাশেতে উঠে আমি
মেঘ হ’য়ে গেছি।
ফিরিব বাতাস বেয়ে
রামধনু খুঁজি,
আলাের অশােক ফুল
চুলে দেব গুঁজি।
সাত সাগরের পারে
পারিজাত-বনে
জল দিতে চ’লে যাব
আপনার মনে।
যেমনি এ কথা বলা
অমনি হঠাৎ
কড়্, কড়্ রবে বাজ
মেলে দিল দাঁত।
ভয়ে কাঁপি, মা কোথাও
নেই কাছাকাছি!
ঘুম ভেঙে চেয়ে দেখি
বিছানায় আছি।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ