সন্ধ্যা হল গাে-
ও মা, সন্ধ্যা হল, বুকে ধরাে।
অতল কালাে স্নেহের মাঝে
ডুবিয়ে আমায় স্নিগ্ধ করাে।
ফিরিয়ে নে, মা, ফিরিয়ে নে গাে-
সব যে কোথায় হারিয়েছে গাে,
ছড়ানাে এই জীবন, তােমার
আঁধার-মাঝে হােক-না জড়ো॥
আর আমারে বাইরে তােমার
কোথাও যেন না যায় দেখা।
তােমার রাতে মিলাক আমার
জীবন-সাঁজের রশ্মিরেখা।
আমায় ঘিরি, আমায় চুমি
কেবল তুমি, কেবল তুমি।
আমার ব’লে যা আছে, মা,
তােমার ক’রে সকল হরো॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ