কত দিন ভাবে ফুল
উড়ে যাব কবে,
যেথা খুশি সেথা যাব,
ভারি মজা হবে।
তাই ফুল এক দিন
মেলি দিল ডানা।
প্রজাপতি হ’ল, তারে
কে করিবে মানা?
রোজ রোজ ভাবে ব’সে
প্রদীপের আলো,
উড়িতে পেতাম যদি
হ’ত বড়ো ভালো।
ভাবিতে ভাবিতে শেষে
কবে পেল পাখা।
জোনাকি হ’ল সে, ঘরে
যায় না তো রাখা।
পুকুরের জল ভাবে
চুপ ক’রে থাকি—
হায় হায়, কী মজায়
উড়ে যায় পাখি।
তাই এক দিন বুঝি
ধোঁওয়া-ডানা মেলে
মেঘ হয়ে আকাশেতে
গেল অবহেলে।
আমি ভাবি ঘোড়া হ’য়ে
মাঠ হব পার।
কভু ভাবি মাছ হয়ে
কাটিব সাঁতার।
কভু ভাবি পাখি হয়ে
উড়িব গগনে।
কখনো হবে না সে কি
ভাবি যাহা মনে?
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ