রাত্রি এসে যেথায় মেশে
দিনের পারাবারে
তােমায় আমায় দেখা হল
সেই মােহানার ধারে।
সেইখানেতে সাদায় কালােয়
মিলে গেছে আঁধার-আলােয়,
সেইখানেতে ঢেউ ছুটেছে।
এপারে ঐপারে॥
নিতল নীল নীরব-মাঝে
বাজল গভীর বাণী;
নিকষেতে উঠল ফুটে
সােনার রেখাখানি।
মুখের পানে তাকাতে যাই
দেখি-দেখি দেখতে না পাই,
স্বপন-সাথে জড়িয়ে জাগা-
কাঁদি আকুল ধারে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ