রাজপুরীতে বাজায় বাঁশি
বেলাশেষের তান।
পথে চলি, শুধায় পথিক,
“কী নিলি তাের দান।”
দেখাব যে সবার কাছে
এমন আমার কী বা আছে।
সঙ্গে আমার আছে শুধু
এই কখানি গান॥
ঘরে আমার রাখতে যে হয়।
বহু লােকের মন।
অনেক বাঁশি, অনেক কাঁসি,
অনেক আয়ােজন।
বঁধুর কাছে আসার বেলায়
গানটি শুধু নিলেম গলায়,
তারি গলার মাল্য করে
করব মূল্যবান॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ