নিত্য তােমার যে ফুল ফোটে ফুলবনে
তারি মধু কেন মন-মধুপে খাওয়াও না।
নিত্য সভা বসে তােমার প্রাঙ্গণে,
তােমার ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও না॥
বিশ্বকমল ফুটে চরণচুম্বনে,
সে যে তােমার মুখে মুখ তুলে চায় উম্মনে,
আমার চিত্ত-কমলটিরে সেই রসে
কেন তােমার পানে নিত্য চাওয়া চাওয়াও না॥
আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে,
তােমার বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে,
তেমনি করে সুধাসাগর-সন্ধানে
আমার জীবন-ধারা নিত্য কেন ধাওয়াও না॥
পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ,
তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ;
তেমনি করে আমার হৃদয়-ভিক্ষুরে
কেন দ্বারে তােমার নিত্য প্রসাদ পাওয়াও না॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ