নাম তার মোতিবিল,
বহুদূর জল।
হাঁসগুলি ভেসে ভেসে
করে কোলাহল।
পাঁকে চেয়ে থাকে বক,
চিল উড়ে চলে,
মাছরাঙা ঝুপ ক’রে
পড়ে এসে জলে।
হেথা হোথা ডাঙা জাগে।
ঘাস দিয়ে ঢাকা,
মাঝে মাঝে জলধারা
চলে আঁকাবাঁকা।
কোথাও বা ধানখেত
জলে আধো ডোবা,
তারি ’পরে রোদ প’ড়ে
কিবা তার শোভা!
ডিঙি চ’ড়ে আসে চাষী
কেটে লয় ধান,
বেলা গেলে গাঁয়ে ফেরে
গেয়ে সারিগান।
মোষ নিয়ে পার হয়
রাখালের ছেলে,
বাঁশে বাঁধা জাল নিয়ে
মাছ ধরে জেলে।
মেঘ চলে ভেসে ভেসে
আকাশের গায়,
ঘন শেওলার দল
জলে ভেসে যায়।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ