মাের সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,
তােমায় করি গাে নমস্কার।
মাের অন্ধকারের অন্তরে তুমি হেসেছ,
তােমায় করি গাে নমস্কার।
এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে।
তােমায় করি গো নমস্কার।
এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে
তােমায় করি গাে নমস্কার।
এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে
তােমায় করি গাে নমস্কার।
এই স্তব্ধ তারার মৌনমন্ত্রভাষণে
তােমায় করি গাে নমস্কার।
এই কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে
তােমায় করি গাে নমস্কার।
এই গন্ধগহন সন্ধ্যাকুসুমমালাতে
তােমায় করি গাে নমস্কার॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ